Showing posts with label Bengali Shayari. Show all posts
Showing posts with label Bengali Shayari. Show all posts

Saturday, March 5, 2011

Bangla Shayari-83

হে খোদা, সে না বুঝতে পারে আমাকে না বুঝতে পারবে আমার কথা
তাকে দাও ভিন্ন হৃদয়, তা না দিলে আমাকে দাও ভিন্ন বাচন ভঙ্গি।

Bangla Shayari-82

এটাতো আমার মন, ইট পাথরতো নয়, বেদনায় ভরবে না কেন
আমি কাঁদবো হাজারবার, কেই আমায় উত্যাক্ত করে (কাঁদায়) কেন?

Bangla Shayari-81

শত্রুরা লাখো অমঙ্গল কামনা করুক তাতে কিছুই হবে না
সেটাই ঘটবে যা খোদাতালা আমার জন্য নির্ধারন করেছেন।

Bangla Shayari-80

তুমি বলেলই আমি মরে যাবো
কিন্তু একটি শর্তে
শুধু কাফনের কাপড়ের জন্য
তোমার আঁচল টুকু চাই।

Wednesday, November 11, 2009

Bangla Shayari-79

বেশী হোক কম হোক 'হৃদয়ের শান্তি' আমি অনেক খুঁজেছি, কিন্তু পাইনি।
সবাইকে তাই আমি জানিয়ে দিতে চাই-
এ পৃথিবীতে সব পাওয়া যায় কিন্তু হৃদয়ের শান্তি কোথাও পাওয়া যায় না।
সারা জীবন খুঁজে যাবেন কিন্তু কোনদিন তার নাগাল পাবেন না।

Bangla Shayari-78

হে প্রেম,

তুমি যে নৌকার মাঝি সে নৌকা তুফান বাঁচিয়ে কি করে আসতে পারে বলো?

প্রেম মানেই তো ঘূর্ণির আবর্ত, ঝড়ের ঠিকানা।

প্রেম মানেই তো যন্ত্রণার নিমন্ত্রণ দুঃখের মোহনা নয়?...

Bangla Shayari-77

কোথাও আগুন লেগে উঠলে, শ্রাবণ তার বৃষ্টিধারায় তাকে নিবিয়ে দেয়।
কিন্তু শ্রাবণ নিজেই যেখানে আগুন লাগায়, তাকে নেবাবে কে?
পত্রঝরার ঋতু এলে বাগান শূন্য হয়ে যায়; বসন্ত এসে সে বাগানকে আবার ফুলে ফুলে ভরে দেয়।
কিন্তু বসন্ত নিজেই যেখানে ফুল ঝরিয়ে দেয়, সে বাগানের ফুল ফোটাবে কে?
আমার স্বপ্ন কি করে ভাঙলো সে কথা আমাকে জিজ্ঞেস করো না।
অন্যের ব্যাপারে নয়, এটা আমাদের নিজেরই ভাগ্যের ফল।
শত্রু যখন আঘাত দেয় তখন বন্ধু এসে সমবেদনা জানায়।
কিন্তু যখন মনের মানুষই বিক্ষত করে, তখন সে ক্ষত সারাবে কে?
জানিনা কিসে কি হয়ে যেত, বা আমি কি করে বসতাম! সে আমাকে বাঁচিয়ে দিয়েছে।
বন্ধু সাথে আছে বলেই বেঁচে আছি। নইলে মরেই যেতাম।
জানি, তুফানের কাছে কারুর জোর খাটে না। তবু বলব এটা ঢেউ-এর দোষ নয়।
দোষ অন্য কারুর। মাঝ নদীতে নৌকা যখন ঝড়ের মুখে টলমল করে তখন মাঝি তাকে তীরে নিয়ে আসে।
কিন্তু যে নৌকাকে মাঝি স্বয়ং ডুবিয়ে দেয় তাকে কে বাঁচাবে?

Saturday, October 17, 2009

Bangla Shayari-76

আমার জীবন ছিল শুধু এক প্রেমিকের ইতিহাস।
তাই আমার মৃত্যুর পর আমার বাড়ি থেকে
যে সম্পত্তি পাওয়া যাবে সে হবে খুবই সামান্য।
কয়েকটি সুন্দরীর ছবি, কয়েকটি সুন্দরীর প্রেমপত্র,
এইমাত্র সম্পত্তি পাওয়া যাবে আমার মৃত্যুর পর।
প্রেমিক কবির এই ছিল সারা জীবনের সঞ্চয়।

Bangla Shayari-75

আমি যে তোমাকে চাইছি এতে অপরাধ কি?
এই তুমি, এবার তোমার সামনে এই আয়না রাখছি।
দেখে তুমিই বিচার কর। হে প্রিয়া, তুমি এত সুন্দরী, কার সাধ্য তোমাকে ভাল না।
বেসে থাকতে পারে? নিজেকে আয়নায় দেখে বুঝতে পারবে এত রূপসীকে চাইবার
জন্য সবাই উৎসুক থাকতে বাধ্য, এতে কারুর কোন অপরাধ নেই।

Bangla Shayari-74

প্রেমের ওপর জোর চলে না। প্রেম কারুর শাসন মেনে চলে না।
প্রেমের ওপর কারুরই আধিপত্য নেই।
প্রেম এমন একধরনের আগুন যা ইচ্ছে করলেই লাগানো যায় না,
ইচ্ছে করলেই নেবানোও যায় না।
যখন জ্বলবার জ্বলে ওঠে, যখন নিভে যাবার নিভে যায়।

Bangla Shayari-73

আমার কান্নার ভাগ যে অংশে রয়েছে,
আমার জীবনের সে অংশটাই সবচেয়ে শ্রেষ্ঠ অংশ।
জীবনের উল্লেখযোগ্য পরিচ্ছেদ তো দুঃখেরই পরিচ্ছেদ,
অশ্রুভারাক্রান্ত ভাগই তো জীবনের উৎকৃষ্ট ভাগ।

Bangla Shayari-72

সময় বড় মনোযোগ দিয়ে আমার জীবনের কাহিনী শুনে যাচ্ছিল।
আমিই কাহিনী বলতে বলতে ঘুমিয়ে পড়েছি।
জীবন তো তাই অসমাপ্ত কাহিনী। সময় চলছে চলবে।
আর অসমাপ্ত কাহিনী নিয়ে এক একটি জীব ঘুমিয়ে পড়ছে, শেষ হয়ে যাচ্ছে।
সময় শুনছে এরকম কত অসমাপ্ত কাহিনী, শুনবে আরও কত!

Bangla Shayari-71

আপনি দুঃখ করবেন না, মিছেমিছি প্রায়শ্চিত্ত করার কথা ভাববেন না।
আর প্রেমকে অস্বীকার করেছেন তার জন্য, আমার জন্য বিন্দুমাত্র ভাববেন না।
আপনার মাথার দিব্যি খেয়ে বলছি, আমি ভালই আছি। 'দাগ' ঠিকই আছে।
মিথ্যে দুঃখ করবেন না আমার জন্য।

Bangla Shayari-70

এই যে উড়ো উড়ো চেহারা, এই যে অগোছালো চুল,
তোমার সকালের ঘুমভাঙা এই চেহারাই বলে চিচ্ছে তোমার রাত্রির ইতিহাস।
তোমার প্রেমাভিসারের রাত্রির মানচিত্র তোমার সদ্যজাগ্রত চেহারাতেই রয়েছে।

Tuesday, October 13, 2009

Bangla Shayari-69

হে বর্ষা,
এত বেশী ঝরো না যে আমার প্রেয়সী আমার কাছে আসতে না পারে।
ও এসে যাওয়ার পর এর মুষলধারায় ঝরো যে ও যেন যেতেই না পারে।

Bangla Shayari-68

প্রেম নেই, ভালবাসা নেই।
আমাকে মাথা ঠুকে ঠুকে হয়ত মাথা ফাটিয়ে ফেলতে হবে নিরাশায়।
তাই যদি হয় তবে মাথা ফাটাবার জন্য কেন তোমারই দরজার পাথরে মাথা ঠুকব?
হে পাষণহৃদয়া নারী,
যদি এভাবে মৃত্যুই আমার ভাগে থাকে,
তবে তোমার দরজার পাথরে মাথা ফাটাবো না আমি ।
মাথা ফাটাবার জন্য অন্য কোন দ্বার পাব,
অন্য কোন কঠিন প্রস্তর,
পাব অন্য কোন সংঘাতময় সমাপ্তি।

Bangla Shayari-67

এমন তো কথা নয় যে পৃথিবীতে তোমার চাইতে সুন্দরী আর কোথাও নেই।
কিন্তু কি করব আমার এ হৃদয় অন্য কারুর কাছে যাবে না।
শুধু তোমার জন্য এ হৃদয় পাগল হয়ে উঠেছে।
বোঝালেও এ অবুঝ হৃদয় কিছুতেই বুঝবে না।

Bangla Shayari-66

তোমার অর্ধমুদিত চোখে কটাক্ষের তীর কেন? কেন নয় উন্মীলিত আঁখির তীব্র দৃষ্টির দ্রুতগামী তীর? আমার হৃদয়ই একমাত্র এর জবাব দিতে পারে। যদি দ্রুতগামী তীরের অস্ত্র হত তাহলে সেই তীর তো আমার হৃদয় ভেদ করে বেরিয়ে চলে যেত, তাতে কি বেদনা এমন চিরস্থায়ী হত? কক্ষনো নয়। কিন্তু এই অর্ধনেত্রের বাণ হৃদয়ে শ্লথ গতিতে এসে বিদ্ধ হয়ে স্থির হয়ে রয়েছে। ফলে এ বেদনায় রয়েছে স্থায়ী এক আনন্দ মিশ্রিত কষ্টের আমেজ। এই বেদনার মাধুরিমার তুলনা নেই। এ আমারই হৃদয় যে শুধু এই প্রেমের যন্ত্রণার আনন্দের যোগ্যতা অর্জন করেছে। এ আমারই প্রেমিক হৃদয়ের গর্বের ঐশ্বর্য।

Bangla Shayari-59

যারা তোমার সঙ্গসুধা পান করেছে তারা নিশ্চয়ই ভাগ্যবান।
কিন্তু তোমার স্বপ্ল বুকে নিয়ে যারা মরে গেল,
তোমার প্রেমের আকাঙ্ক্ষা নিয়ে যারা
ব্যর্থ প্রেমে জ্বলে পুড়ে পৃথিবী ছেড়ে চলে গেল তাদের মহত্ত্ব আলাদা।
তাদের ভাগ্যহীনতাই প্রেমিক হিসেবে এক জাতের অমরত্ব
দান করে যা অকল্পনীয়, অনির্বচনীয়, অপ্রকাশ্য।

Bangla Shayari-6

দুটো বিপরীত দূর্বিনীত হাওয়ার যুদ্ধেই জন্ম নেয় তুফান।
আমাদের জীবনে যে প্রেমের ঝড় উঠেছে সেটাও দু'টি তীব্র হাওয়ারই মিশ্রণ।
নইলে বল, কেনই বা তুমি এত সুন্দরী হয়েছ,
কেনই বা আমি এত য়ৌবনমত্ত হয়েছি?
তোমার রূপ ও আমার যৌবন এই দুই দূর্বীনীত কামনার
হাওযাতেই আমাদের প্রেমের এই তুফানের জনম।